কক্সবাজার প্যাকেজ ট্যুর

Cox's bazar sea beach tour / Travel Mart
Cox's bazar sea beach tour / Travel Mart

কক্সবাজার পরিচিতিঃ

১২০ কিঃমিঃ দৈর্ঘ্য পৃথিবীর সবচেয়ে বড়  এবং আর্কষনীয় সমুদ্র সৈকত হল কক্সবাজার।  এটি বাংলাদেশের দক্ষিনে অবস্থিত। কক্সবাজার বিভাগে বাস করে বিভিন্ন প্রজাতি লোকজন। যেমন- পাহাড়ি রাখাইন, রুহিঙ্গা, সাওতাল ছাড়াও এলাকার স্থানীয় সাধারন মানুষ। এককথায় বলতে গেলে সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হল কক্সবাজার। বলতে গেলে কক্সবাজার বিভাগের প্রতিটি জায়গাই সুটিং স্পট, যেখানেই যাবেন আপনার কাছে নতুন মনে হবে এবং ভাল লাগবে। কক্সবাজার থেকে আপনি সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর লেক ও পাহাড় রয়েছে যা স্থানীদের সহায়তা আপনারা যেতে পারবেন। যোগাযোগ ব্যবস্থাও ভাল। 

নতুন নতুন জায়গা দেখলে অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এবং বোরিংনেস কমে যায়। তাই হাতে সময় সুযোগ থাকলে ঘুরে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত  কক্সবাজার।

কিভাবে যাবেনঃ 

ঢাকা, সিলেট, চট্রগ্রাম যেকোন স্থান থেকেই আপনি যেতে পারবেন অনায়াসেই। ঢাকা থেকে বা সিলেট থেকে সরাসরি বিমানেও আসতে পারবেন। কারন ঢাকা - কক্সবাজার - ঢাকা বা সিলেট - কক্সবাজার - সিলেট সরাসরি বিমান চলাচল করে থাকে এবং বিমান ভাড়াও তুলনামূলক অনেক কম। তাছাড়া বিলাসবহূল বাস ভলভোসহ আরও সাধারন মানের অনেক বাস, মাইক্রোবাস বা কার (Car) তো আছেই।

কোথায় থাকবেনঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গড়ে উঠেছে পাচঁ তারকা বিশিষ্ট বিশ্বমানের হোটেল ও রিসোর্ট। তাছাড়াও রয়েছে ছোট ছোট হোটেল ও রিসোর্ট যা আপনাকে কক্সবাজারের সুন্দর্য্য কাছ থেকে দেখার আনন্দ অনেকগুন বাড়িয়ে দিবে। 

কি কি খাবেনঃ

কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার হল রূপচাদার ফ্রাই, যা আপনাকে খাবারের এক নতুন স্বাদ অনুভব করাবে। যারাই কক্সবাজারে বেড়াতে আসে, তারা কখনও রূপচাদার ফ্রাই না খেয়ে যায় না। তাছাড়াও বিভিন্ন ধরনের সামদ্রিক মাছ পাওয়া যায়, যেকোনো সামদ্রিক মাছই আপনার কাছে ভাল লাগবে। ওহ! চাইলে কক্সবাজার থেকে টাটকা শুটকিও নিয়ে আসতে পারেন, স্বাদে গ্রাণে অন্যন্য হবে।

নিরাপত্তা ব্যবস্থাঃ

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা আইন শৃংখলা বহিনীর দ্বারা নিরাপত্তার চাদরে আবৃত। তাই কোন সমস্যা বোধ করলে বা পড়লে আইল শৃংখলা বাহিনীর সহায়তা নিন। আপনাকে সবোর্চ্চ সহযোগীতা করবে।

লেখার ক্ষুদ্র প্রয়াসঃ মোঃ উজ্জ্বল উদ্দিন আহমেদ।

Cox-Bazar-Kakra, Travel Mart
Cox-Bazar-Kakra, Travel Mart


প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

Travel Mart / ট্র্যাভেল মার্ট

সায়হাম ফিউচার কমপ্লেক্স(২য় তলা), মাধবপুর, হবিগন্জ।
ফোনঃ ০১৬১৪-০৩১ ৫৫৫, ০১৩০৩-৪০০ ৬৫০।
ইমেইলঃtravelmartu@gmail.com